1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫০ বার পঠিত

মধুপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা
বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে একযোগে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরাসরি ভার্চুয়ালী অংশ গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মধুপুর এর আয়োজন করে।
অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাথে মধুপুর উপজেলাও সংযুক্ত থেকে সরাসরি সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদের আলোচনায় অংশ গ্রহণ করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী সহ মধুপুরে জুলাই আন্দোলনে অংশ গ্রহনকারী ছাত্র সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর