1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ।
উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য তানভীর তছিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম মারুফী, উপজেলা প্রেসক্লাবের সদস্য নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক আঃ আজিজ,। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ, আফাজ উদ্দিন সুমন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী সহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
১০-০৮-২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর