1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মধুপুর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মধুপুর পৌরশহরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগে পৌর প্রশাসক কর্তৃক মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয় যাতে মধুপুর পৌরসভায় ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়।

কিন্তু মাইকিং এর সুফল পৌরবাসী পায়নি বিধায় আজ সোমবার (২৫ আগষ্ট) বিকেলে, সাথী মোড় এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তায় রাখা মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।

উক্ত অভিযানে সহযোগিতা করেন, মধুপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলেও তিনি জানান।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
২৫-০৮-২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর