1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপিতে সবচাইতে বেশি নির্যাতিত খালেদা জিয়া ও তারেক রহমান -আবুল কালাম

আবুল খায়ের(মনোহরগঞ্জ) কুমিল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিএনপিতে সবচাইতে বেশি নির্যাতিত খালেদা জিয়া ও তারেক রহমান -আবুল কালাম

আবুল খায়ের(মনোহরগঞ্জ) কুমিল্লা

বৃক্ষ রোপণ, মৎস্য পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার মনোহরগঞ্জে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া আমাদের প্রিয় দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির সেবায় কাজ করার। তিনি বলেন আমাদের দল নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রে কাজ হবেনা। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন-আওয়ামী লীগ ১৭ বছরে অবৈধ ভাবে ক্ষমতায় থেকে সকল ধরনের অন্যায় অপরাধ করেছিলো।তাদের ১৭বছরের দু:শাসনের ফলে আমাদের প্রিয় নেত্রীসহ সকল নেতাকর্মী কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার অবশ্যই হবে। এছাড়া নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, পিআর ছাড়া তারা নির্বাচন হতে দিবেনা, এটাও নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র, যারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবেনা বলছে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে আমাদের প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার কিরন, এসএম মনসুর, গিয়াসউদ্দিন সৈকত, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, উপজেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মমিন খান, হাসান পাটোয়ারী, জসিম মেহেদী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর