1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কর বিতরণ অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কর বিতরণ
অনুষ্ঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা

গ্রীষ্মকাল বা গরমের ছুটির সময় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা তথা ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সে লক্ষ্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তিনদিন ব্যাপি মাদ্রাসা, স্কুল গুলোতে প্রতিযোগিতা শেষে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইলাল খেলা শেষে পুরস্কার বিতরণ হয়। মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাঠে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নছর মোঃ সালেহ মজুমদার, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ,সহসভাপতি মোঃ আবুল খায়ের, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম এবং খেলায় সার্বিক সহযোগিতা করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বিএসসি।
উল্লেখ্য যে, ক্রিড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় লক্ষনপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়, নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়কে এক শূন্য গোলে পরাজিত করে বিজয়ী হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর