
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে তারন্যের মেলা অনুষ্ঠিত
মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজেের উদ্যোগে আগামী দিনের বাংলাদেশকে আলোকিত ও সমৃদ্ধ করতে তারন্যদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এই দ্বিতীয় পর্যায়ের তারন্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের তরুন প্রজন্মের সৃজনশীলতা উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতাকে আর ও বিকশিত লক্ষ্যে জ্ঞানমূলক প্রতিযোগিতা,সামাজিক সচেতনতা কার্যক্রম,সাংস্কৃতিক পরিবেশনা,খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন, চিএাঙ্কন প্রতিযোগিতা, নেতৃত্ব ও দক্ষতা কর্মশালার মধ্যে দিয়ে এ তারন্যের মেলা সমাপ্তি হয়। এ উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিনসহ শিক্ষকবৃন্দ ও ছাএছাএীবৃন্দ।