
কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বিশাল আকৃতির কোরবানির পশুগুলো। ময়মনসিংহ তারাকান্দা বনপলাশিয়া গ্রামের একটি ষাঁড় ইতোমধ্যে ভক্ত তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। নাম তার- কালা চাঁন।
কালো রঙের এই নেপালিয়ান জাতের ষাঁড়টির ওজন প্রায় ১২শ কেজি (৩০ মণ)। এখনো দাম নির্ধারিত না হলেও বহু ক্রেতা কালা-চানকে কিনতে আবুল হাসিম মেম্বারের বাড়িতে ভিড় করছেন। কেউ কেউ সেলফিও তুলছেন স্মৃতির জন্য।
কালা-চাঁন মালিক হাসিম মেম্বার জানান, “প্রতি বছর ঈদ উপলক্ষে বড় আকারের ষাঁড় লালনপালন করি। এবার কালা-চাঁন প্রাকৃতিকভাবে বড় করেছি, কাঁচা ঘাস, চালের খুদ আর ভূসি খাইয়েই এত বড় হয়েছে। কোনো মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করিনি। ৪ বছর ৩ মাস বয়সী এই ষাঁড়টি এবার ঈদে বিক্রির জন্য প্রস্তুত।”
তিনি আরও বলেন, “ভালো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করব কালা-চাঁন। ইতোমধ্যেই অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।”
স্থানীয়রা বলছেন, গরুর পরিচর্যায় সহযোগিতা করেন তার ছেলে দিলুয়ার পুরো পরিবার। প্রতিবছরই লাভজনকভাবে বড় গরু বিক্রি করে থাকেন তিনি। এবারও বিশাল আকৃতির কালা-চান দেখে বিস্মিত অনেকেই।
তারাকান্দা উপজেলা শুধু স্থানীয় চাহিদা নয়, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ সম্ভব হবে।”