1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম খাঁনের দোয়া ও সহযোগিতা কামনা সমর্থন প্রত্যাশী

মোঃ কারী সুলতানপুরী সিনিয়র সাংবাদিক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

*ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম খাঁনের দোয়া ও সহযোগিতা কামনা সমর্থন প্রত্যাশী

মোঃ কারী সুলতানপুরী সিনিয়র সাংবাদিক
*ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি*

আসন্ন ৮নং রূপসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল করিম খাঁন। নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।

স্থানীয় রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার জন্য পরিচিত ফজলুল করিম খাঁন। ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “রূপসী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ রূপসীর হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করবেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে নিয়ে কাজ করবেন। পাশাপাশি গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সেবা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে তার প্রথম অগ্রাধিকার।

ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন তিনি। পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন এবং তাদের পরামর্শ নিচ্ছেন। এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তার কর্মী-সমর্থকরা।

৮নং রূপসী ইউনিয়নের ভোটারদের উদ্দেশ্যে ফজলুল করিম খাঁন বলেন, “আপনাদের একটি ভোটই পারে রূপসীকে বদলে দিতে। যোগ্য নেতৃত্ব বেছে নিন, উন্নয়নের পক্ষে থাকুন। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেয়।”

নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে তফসিল ঘোষণার আগেই মাঠে নেমে জনসমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর