1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভা মঙ্গলবার ২৯ এপ্রিল ২৫ থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, পরিবহন শ্রমিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ভরাডোবা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি শাহ্ মোঃ সুজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভালুকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততা বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। হাইওয়ে নিরাপত্তা, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এছাড়া দুর্ঘটনা রোধ, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং হাইওয়ে পুলিশকে তথ্য সহায়তা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এই ধরনের আয়োজন নিয়মিত হলে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সহজ হবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর