1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা ঘিরে বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা ঘিরে বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ সম্মেলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই মাসের ঘোষিত পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (২৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আগামীকাল সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টায় ময়মনসিংহ জেলা শহরে এক শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ময়মনসিংহ জেলা সদস্য সচিব মোঃ আলী হোসেন বলেন, “আমাদের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো দেশপ্রেম, গণতন্ত্র এবং জনগণের অধিকারভিত্তিক রাজনীতির প্রতি গণসচেতনতা তৈরি করা। সকল শ্রেণি-পেশার মানুষকে আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, পদযাত্রা সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করতে এবং সমাবেশ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ কাজী আখতার উল আলম জানান, “সমাবেশ ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ৩০০ থেকে সাড়ে ৩০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সমন্বয়ে বহুস্তর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

পদযাত্রাকে কেন্দ্র করে ইতোমধ্যেই শহরের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর