1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মালিককে ফেরত দিলেন ভ্যানচালক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ময়মনসিংহে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মালিককে ফেরত দিলেন ভ্যানচালক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিরল সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ভ্যানচালক। সড়কে কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা টানা ১৭ দিন নিজের কাছে রেখে প্রকৃত মালিকের সন্ধান করেন তিনি। অবশেষে মালিককে খুঁজে বের করে নিজ হাতে বাড়িতে গিয়ে টাকা ফেরত দেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট ২০২৫) দিবাগত রাতে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়তে ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়কে টাকাগুলো হারান রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিরাজুল ইসলাম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও টাকা উদ্ধার করতে না পেরে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

অন্যদিকে, সেদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক সড়কের পাশে পড়ে থাকা টাকাগুলো কুড়িয়ে পান। তিনি বিষয়টি কাউকে না জানিয়ে প্রকৃত মালিকের সন্ধান করতে থাকেন।

প্রায় ১৭ দিন পর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম বিপুল অঙ্কের টাকা হারিয়েছেন। তখনই খালেক ১২ কিলোমিটার পথ হেঁটে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে টাকাগুলো ফিরিয়ে দেন।

হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হন সিরাজুল ইসলাম। তিনি বলেন, “টাকাগুলো আর কখনো ফিরে পাবো বলে আশা করিনি। খালেক খুঁজে বের করে নিজ হাতে আমার বাড়িতে এসে টাকা ফিরিয়ে দিয়েছেন—আমি তার প্রতি কৃতজ্ঞ।”

ভ্যানচালক আব্দুল খালেক জানান, “প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

সততার নজির স্থাপন করায় ইউপি সদস্য সিরাজুল ইসলাম খালেককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

স্থানীয় বাসিন্দা মোনায়েম বিল্লাহ বলেন, “এখনো সমাজে ভালো মানুষ আছেন বলেই এমন ঘটনা সম্ভব হয়। খালেক সত্যিই একজন মহৎ মানুষ।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর