1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

“ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কর্মশালা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং উন্নত দেশ গঠনে দুর্যোগ ঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। এ লক্ষ্যেই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়ন করা হচ্ছে।

প্রধান অতিথি আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা বলেন, “অঞ্চলভিত্তিক কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা দুর্যোগকালীন করণীয়, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করছি। এতে করে পরিকল্পনাটি হবে আরও কার্যকর।”

সভাপতি মুফিদুল আলম বলেন, “এই কর্মশালা জেলা দুর্যোগ কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দিকনির্দেশনামূলক ভূমিকা রেখেছে। দুর্যোগ চলাকালীন ও পরবর্তীতে করণীয় বিষয়ে তারা মূল্যবান ধারণা পেয়েছেন।”

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জেলা দুর্যোগ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর