1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ 2025 এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আজ২৬নভেম্বর বুধবার ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী,এনডিসি।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।

এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর