1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (১০ আগস্ট ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে জেলায় ১৪টি থানায় ৪০৯টি এবং জুন মাসে ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার রাখা হয়েছে।

সভায় জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণসহ চাঞ্চল্যকর ঘটনাগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।”

সভায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর