1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে টিআরসি নিয়োগে ৭১ জন উত্তীর্ণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

“ময়মনসিংহে টিআরসি নিয়োগে ৭১ জন উত্তীর্ণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি কৃতকার্য প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জানান।

পুলিশ সুপার তার বক্তব্যে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলায় টিআরসি নিয়োগ প্রক্রিয়ায় ৭১টি শূন্য পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে মোট ৩১৩৮ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬০৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ১৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরিশেষে নিয়োগ বোর্ড কর্তৃক ৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর