1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

ময়মনসিংহে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নামক নিষিদ্ধ ওষুধ জাতীয় মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি), ময়মনসিংহ।

র‌্যাব সূত্রে জানা যায়,১৮ জুলাই ২০২৫ রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের হাজীর বাড়ী মোড় এলাকায় “আমিরুল ওয়ার্কশপ”-এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো:
১। সবুজ (২৫), পিতা–চাঁন মিয়া
২। মোঃ জনি (২৭), পিতা–মোঃ রবিউল ইসলাম
দু’জনেই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রহমতপুর (কাজিরগাঁও) এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৯,০০০ (নয় হাজার) টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামি ও আলামত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর