1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত

“ময়মনসিংহে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘ক’ সার্কেলের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নতুন বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজিব স্টোর নামীয় দোকানের সামনের রাস্তা থেকে সুরাইয়া আক্তার (২১) ও আমিনুল ইসলাম ওরফে ইমরান (২৪)কে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

 

অভিযানে তাদের নিকট থেকে ২৫ পাতায় মোট ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৬৭.৫ গ্রাম) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর