1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৫”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

“ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৫”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক দুটি সফল অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২৩ গ্রাম হেরোইন, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ পিস ইয়াবা।

অভিযান-১:
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ৯টা ১৫ মিনিটে মুক্তাগাছা থানার কালিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হালিমা সাফিয়া মহিলা মাদ্রাসার সামনে পাকা রাস্তার পাশ থেকে ২৩ গ্রাম হেরোইন ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও মোখলেস (৩২) কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

অভিযান-২:
একই দিনে সকাল ১০টায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে গৌরীপুর উপজেলার বালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদের মুদি দোকানের সামনে থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নূরুজ্জামাল (২৬), মোঃ অনিক (২২) ও মোঃ মেহেদী হাসান জসিম (৩০)। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক চক্রের সঙ্গে জড়িত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে মুক্তাগাছা ও গৌরীপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর