1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, মালিকদের ষড়যন্ত্রের প্রতিবাদে হুঁশিয়ারি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশ নেন।

সমাবেশের শুরুতে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ১ মিনিটের নীরবতা পালন করা হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোখলেছুর রহমান দুলাল। সাধারণ সম্পাদক বাবলী আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, ও শ্রমিক নেতা বিশ্বজিৎ প্রমুখ।

বক্তারা বলেন, মালিকদের একের পর এক ষড়যন্ত্র ও শ্রম আইনের লঙ্ঘনের কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। হঠাৎ চাকরিচ্যুতি, গালিগালাজ, সার্ভিস বেনিফিট না দেওয়া, পরিচয়পত্র ও গেজেট বাস্তবায়ন না করার মতো অভিযোগগুলো উঠেছে। বিশেষভাবে উল্লেখ করা হয় মৌসুমী কারখানার চারজন শ্রমিককে বেআইনিভাবে ছাঁটাই ও তাদের পুনঃনিয়োগ না দেওয়ার ঘটনা।

শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনঃনিয়োগের কথা থাকলেও মালিকপক্ষ সেই আইন মানছে না। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশ থেকে মালিকপক্ষকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর