1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে নারী যাত্রাশিল্পীকে নির্যাতন, একজন গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

“ময়মনসিংহে নারী যাত্রাশিল্পীকে নির্যাতন, একজন গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরে এক নারী যাত্রাশিল্পীকে মারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা ভাইরাল হওয়ার পর শহরে তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনার শিকার মোছা. রূপা, বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী। তিনি জানান, পুলিশ চলে যাওয়ার পর প্রতিপক্ষ রাস্তায় তাকে আটক করে বেঁধে মারধর, চুল কেটে ও মুখে কালি মেখে হেনস্তা করে। নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার জেরে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামেলী জানিয়েছেন, দুই পরিবারের বিরোধ ও পূর্বের মামলার জেরেই এ ঘটনা ঘটেছে।

পুলিশ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাতে শাহ আলম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি চরকালীবাড়ি এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “মামলার তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রূপা এক বছরের বেশি সময় ধরে এলাকায় চাঁদাবাজির শিকার। তার ছেলে এ বছর অপহরণও হয়েছিল এবং বাড়িও আগেও ভাঙচুরের শিকার হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর