1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত

ময়মনসিংহে নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চাল, পেঁয়াজ, মাছ, মাংস ও সবজির দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও মনিটরিংয়ের অভাব ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

মেছুয়া বাজারে বাজার করতে আসা গৃহবধূ ফারজানা আক্তার বলেন, বাজারে গিয়ে দামের কারণে প্রতিদিনই হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। মাস শেষ হওয়ার আগেই খরচে টান পড়ে যাচ্ছে।

দিনমজুর রহিমের ক্ষোভ, আগে সপ্তাহে একদিন হলেও মাছ খেতাম। এখন এক কেজি মাছ কেনাও কষ্ট। সরকার যদি নিয়মিত তদারকি করত, তাহলে এমন পরিস্থিতি হতো না।

বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে মূল্যতালিকা টাঙানো থাকলেও তা মানা হচ্ছে না। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। স্থানীয় খুচরা দোকানদার আনোয়ার বলেন, পাইকারি দামে মাল কিনতেই আমাদের কষ্ট হয়। তাই অনেক সময় আমরা দাম বাড়াতে বাধ্য হই। তবে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে, প্রশাসনের নজরদারি দরকার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভোক্তাদের দাবি, এসব অভিযান জোরালো না হলে তেমন কোনও পরিবর্তন আসবে না।

একাধিক ভুক্তভোগী মনে করছেন, সিন্ডিকেট ভাঙা না গেলে ন্যায্য দামে পণ্য পাওয়া যাবে না। গৃহবধূ শারমিন বলেন, নিম্নবিত্তের জন্য তো বাজারে যাওয়া মানেই দুর্ভোগ। সরকার যদি কঠোর ব্যবস্থা নিত, তাহলে অন্তত কষ্টটা কিছুটা কমতো

অস্বাভাবিক দামের এই প্রবণতা দ্রুত নিয়ন্ত্রণে না এলে ভোক্তাদের দৈনন্দিন জীবনে আরও চরম প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর