1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে নগরীর দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিলটি বের করা হয়। মিছিলে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ (পলাশ) মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মিছিলকারীদের মধ্যে কেউ মুখে মাস্ক, কেউ মাথায় হেলমেট পরে স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা’। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সরকার সংগঠনটির সনদ বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। মিছিলের নেতৃত্বদানকারী আদিত্য আহমেদ পলাশ সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র ইকরামুল হক টিটুর ঘনিষ্ঠ বলে স্থানীয়ভাবে পরিচিত।

অন্যদিকে, একই দিন মহাসড়কে আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার ব্যানারেও আরেকটি ঝটিকা মিছিল দেখা যায়। তবে এ মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ছিলেন আগের ছাত্রলীগের একই কর্মী। এ মিছিলের নেতৃত্ব দেন ফাহিম শাহরিয়ার অনন্ত, যিনি সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “মিছিলের খবর আমরা পেয়েছি। তবে কখন মিছিলটি হয়েছে তা নিশ্চিত নই। এখনও কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর