1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

“ময়মনসিংহে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাট এলাকায় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকালে ব্রহ্মপুত্র নদের তীরে কাচারীঘাট এলাকায় এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ঘাটের নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিদ্যুৎ প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

প্রতিমা বিসর্জনকে ঘিরে ঘাট এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর