1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫’

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

ময়মনসিংহে বিটিভির ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি-২০২৫’

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আয়োজনে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১আগষ্ট রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা।

প্রধান অতিথি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের সাংস্কৃতিক বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এ আয়োজনে নতুন মাত্রা যোগ করবে।

সভায় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা হয়। ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মফিদুল আলম বলেন, ময়মনসিংহে অনেক ট্যালেন্ট আছে। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। নতুন কুঁড়ির মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ তৈরি হচ্ছে। আমার বিশ্বাস ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে। জেলা প্রশাসন এ আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর