1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

“ময়মনসিংহে বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

রক্তস্নাত জুলাই বিপ্লবের এক বছরপূর্তি ও শহীদদের স্মরণে “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” ও “অগ্নি ফিনিক্স ক্লাব”-এর যৌথ আয়োজনে বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এর প্রাথমিক বাছাই পর্ব আজ শনিবার (০২ আগস্ট ২০২৫) দিনব্যাপী ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া বাছাই পর্বে ক্বিরাত ও তাজবীদের মান যাচাই করে প্রতিযোগীদের মূল্যায়ন করেন বিশিষ্ট আলেমগণ।

অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অগ্নি ফিনিক্স ক্লাবের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক আশিকুর রহমান আশিক। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, বর্তমান সমন্বয়ক জিকে ওমর ফারুক, সদস্য সচিব ও এনসিপির জেলা সদস্য ফুয়াদ খান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রানা।

আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। এছাড়া বাছাই পর্বে উত্তীর্ণ সকল অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানচর্চায় উৎসাহিত করবে এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর