1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘আলোকিত মানুষ চাই’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভাগীয় পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩আগস্ট বৃহস্পতিবার ময়মনসিংহের টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী (৩য় সংশোধনী) প্রকল্পের বাস্তবায়ন সহযোগী বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ পাঠক সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

প্রধান অতিথির বক্তৃতা তিনি বলেন, বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয়। বই পাঠের জন্য সবচেয়ে আনন্দময় ও উৎসাহদায়ী জায়গা হচ্ছে লাইব্রেরী। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বই পাঠ করতে এবং তা উপভোগ করতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বাংলাদেশের মতো পারিবারিক, সোশ্যাল বন্ডিং পশ্চিমা বিশ্বে নেই। কিন্তু ক্রমেই যেন আমরা তা হারিয়ে ফেলছি। অথচ সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে পাঠ্যবইয়ের পাশাপাশি সব ধরনের বই পড়ার অভ্যাস করা উচিত। যে সকল বই পড়লে দেশ, সমাজের প্রতি মমত্ববোধ বাড়ে, সামাজিক, ব্যক্তিগত মূল্যবোধ তৈরি হয়, সে সকল বই পড়তে হবে। আলোকিত মানুষ গড়ে তুলতে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরী (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর