1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি সম্প্রতি ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনি ওই এলাকায় নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে নিজ কক্ষে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলে মরদেহের মাথার পাশে তিনটি মদের বোতল পাওয়া যায়। এছাড়া হত্যাকাণ্ডের আগে বাসার সামনে রাখা নিহতের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর গলাকাটা অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বের একটি ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে, ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর