1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ গড়তে দুর্বার আন্দোলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ গড়তে দুর্বার আন্দোলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে সম্প্রতি মাদকবিরোধী ‘দুর্বার আন্দোলন’ গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে সংগঠিত এই আন্দোলনের লক্ষ্য সমাজকে মাদকমুক্ত করে শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনধারা নিশ্চিত করা।

আন্দোলনের অংশ হিসেবে ওয়ার্ডজুড়ে আলোচনা সভা, পথসভা এবং পরামর্শমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে হলে প্রথমেই পরিবার ও প্রতিবেশী সচেতন হতে হবে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাজমুল ইসলাম। এছাড়াও বক্তব্য প্রদান করেন মাওলানা মুফতি মোশারফ হোসেন, মাওলানা মুফতি কাওছার উদ্দিন, মাওলানা পারভেজ, মাওলানা মুফতি আবুল কালাম, মোহাম্মদ সেলিম সাহাব, মোঃ শফিকুল ইসলাম শফিক ও মোঃ হান্নান মিয়া সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থানীয় ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবনকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবার ও পুরো জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা আরও উল্লেখ করেন, যখন ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ে, তখনই মাদকের প্রভাব বাড়ে। এজন্য মাদকবিরোধী আন্দোলনকে সকল স্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা হিসেবে এগিয়ে নিয়ে যেতে হবে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ চলমান থাকবে। ওয়ার্ডজুড়ে মাদকসেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে পুনর্বাসনের দিকে নজর দেওয়া হবে।

অংশগ্রহণকারীরা শপথ গ্রহণ করেন, “মাদক নয়, সুস্থ জীবনই আমাদের অঙ্গীকার।” তারা প্রত্যাশা প্রকাশ করেন, দেশের প্রতিটি অঞ্চলে, পাড়া-মহল্লায় ও গ্রামে এ ধরনের সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি ছড়িয়ে দেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর