1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

. ময়মনসিংহের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সারাদেশের না আজ বৃহস্পতিবার ১জানুয়ারি ২০২৬ ই পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।

ময়মনসিংহ জিলাস্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। সার্বিক বিতরণ পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে পেরে নিজ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর