1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে শিক্ষা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ময়মনসিংহে শিক্ষা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জানুয়ারি সোমবার বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সভায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা সপ্তাহের কর্মসূচির মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা তুলে ধরা গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এবং সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় কমিটির সদস্য সচিব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কর্মসূচির সময়সূচি, মূল্যায়ন পদ্ধতি এবং বিভাগীয় পর্যায়ে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর