1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ময়মনসিংহে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জুন) সকালে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মাহবুব আলম জয়। এছাড়াও গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ কর্মী নজরুল ইসলাম (৩৫), ছাত্রলীগ কর্মী পাভেল মিয়া, রিয়াদ সরকার (৩২), ইহসান উল হক জয় (২০), শাকিল আহম্মেদ (৩০) ও আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সরকারবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করে রাষ্ট্রের ক্ষতিসাধন ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

বুধবার সকালে নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত সাতজনসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওসি আনোয়ার হোসেন আরও জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ বলছে, সরকারবিরোধী কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নিরাপত্তা রক্ষায় এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর