1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে সাংবাদিকদের দক্ষতাবৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ময়মনসিংহে সাংবাদিকদের দক্ষতাবৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় “সাংবাদিকতা হোক মানুষের কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী এক দক্ষতাবৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই ২০২৫) ধোবাউড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। তিনি বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। পেশাগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।

প্রশিক্ষক হিসেবে ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ প্রদান করেন এখন টিভির বিশেষ প্রতিবেদক ও ময়মনসিংহ ব্যুরো ইনচার্জ হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মতিলাল সরকার, ফজলুল হক, শাহীনুজ্জামান প্রিন্স, শামসুল হক মৃধা, কামরুল ইসলাম আমির, মঞ্জুরুল হক ফকির, আতাউর রহমান খোকন, আনিসুর রহমান, আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম, ইসরাফিল হোসাইন পাপ্পু, ইকবাল কবির মানিক, উমর আলী, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন মাসুদ, মজিবুল খাইয়ুম, আকিকুল ইসলাম, বার্নাড সরকার, নাইম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ধোবাউড়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর