1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। একই সংবাদ প্রকাশ ও অনুমোদিত ছাপাখানায় মুদ্রণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবিবা মীরা এ তথ্য নিশ্চিত করেন।

বাতিল হওয়া পত্রিকাগুলো হলো—দৈনিক আজকের ময়মনসিংহ, দৈনিক দেশের খবর, দৈনিক বিশ্বের মুখপত্র, দৈনিক ঈষিকা, দৈনিক অদম্য বাংলা, দৈনিক আলোকিত ময়মনসিংহ, দৈনিক দিগন্ত বাংলা, দৈনিক জাহান,দৈনিক কিষাণের দেশ,দৈনিক হৃদয়ে বাংলাদেশ এবং সাপ্তাহিক পরিধি।

জানা যায়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কাছে ডিক্লারেশন বাতিলের চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ ও ১৩ এপ্রিল প্রকাশিত সংখ্যাগুলোতে দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও ছবি প্রকাশ করা হয়। এছাড়া অনুমোদিত ছাপাখানার বাইরে এসব পত্রিকা মুদ্রিত হয়েছে বলে তদন্তে প্রমাণ মেলে।

এর আগে ১৬ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে ২১ এপ্রিল প্রকাশকরা বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতাকে দায়ী করে লিখিত ব্যাখ্যা জমা দেন। তবে জেলা প্রশাসন সেটি গ্রহণযোগ্য মনে করেনি।

জেলা প্রশাসনের তদন্তে নিশ্চিত হওয়া যায়, পত্রিকাগুলো ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩–এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছে। ফলে একই আইনের ১০ ধারায় তাদের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন,

> “গত মার্চ ও এপ্রিল মাসে প্রকাশিত কিছু সংখ্যায় সব পত্রিকার একই প্রতিবেদন ও ছবি পাওয়া গেছে। তদন্তে তা প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাদের ঘোষণাপত্ বাতিল করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশাসনের এই পদক্ষেপকে যথাযথ বলে উল্লেখ করেছেন, আবার কেউ বলছেন— এতে স্থানীয় সংবাদ মাধ্যমের কার্যক্রমে ধাক্কা লাগবে।

চলমান এই সিদ্ধান্তে ময়মনসিংহের গণমাধ্যম অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর