1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই কম্বল উদ্ধার, আটক ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ময়মনসিংহে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই কম্বল উদ্ধার, আটক ১

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শহরের আরকে মিশন রোডের বদরের মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এস আর পার্সেল লিমিটেড অফিস থেকে ১০৮ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা।

কোতোয়ালি মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের নির্দেশনায় এসআই মোঃ সোহেল রানা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, এই চোরাচালানের সঙ্গে একটি সক্রিয় সিন্ডিকেট জড়িত থাকার আশঙ্কা রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর