1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ আদালতে লিফট ব্যবহার নিয়ে আইনজীবী-সাধারণ মানুষের সংঘর্ষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

ময়মনসিংহ আদালতে লিফট ব্যবহার নিয়ে আইনজীবী-সাধারণ মানুষের সংঘর্ষ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিফট ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে আইনজীবীদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, আদালতের একটি লিফট শুধুমাত্র আইনজীবী ও বিচারকদের জন্য নির্ধারিত। তবে ওই সময় এক সাধারণ ব্যক্তি তার অসুস্থ মাকে নিয়ে লিফটটি ব্যবহার করতে চাইলে কয়েকজন আইনজীবী বাধা দেন। এ সময় ওই ব্যক্তি প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, কয়েকজন আইনজীবী ওই ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার সময় উপস্থিত আরও কয়েকজন সাধারণ মানুষ এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে আদালত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ বারের একজন সিনিয়র আইনজীবী বলেন, “কোর্টের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট লিফটটি শুধু আইনজীবী ও বিচারকদের ব্যবহারের জন্য নির্ধারিত। তবে অসুস্থ ব্যক্তি থাকলে মানবিক দিক বিবেচনা করা উচিত ছিল।”

অন্যদিকে, ভুক্তভোগী এক প্রত্যক্ষদর্শী বলেন, “এটা আদালত ভবন, যেখানে সবাই ন্যায়বিচার প্রত্যাশায় আসে। এখানে এমন অমানবিক আচরণ ও মারধর খুবই দুঃখজনক।”

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আদালত কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। অনেকেই আদালতের অভ্যন্তরে সাধারণ মানুষের প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

আদালত কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর