1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ সুজাউদ্দৌলাকে দেখতে চান নেতাকর্মীরা।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হিসেবে মোহাম্মদ সুজাউদ্দৌলাকে দেখতে চান নেতাকর্মীরা।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে এখন মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজার নাম। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা তাকে সংগঠনের পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ উত্তর জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন সুজা। ছাত্রদলের রাজনীতি দিয়ে তার পথচলা শুরু। পরবর্তীতে যুবদলের বিভিন্ন দায়িত্ব পালনকালে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও জনপ্রিয়তার কারণে তিনি তরুণদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউনিয়ন যুবদলের সভাপতি জানান, “এই মুহূর্তে সংগঠনকে গতিশীল করতে একজন পরীক্ষিত, ত্যাগী ও সকলের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার। সুজা ভাই মাঠের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলেন। তার হাত ধরেই উত্তর জেলা যুবদল আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।”

আরেকজন নেতাকর্মী বলেন, “বিগত আন্দোলনগুলোতে গ্রেফতার, মামলা-হামলা মাথায় নিয়েও তিনি সংগঠন ছেড়ে যাননি। তৃণমূলের খোঁজ-খবর রাখেন, বিপদে পাশে দাঁড়ান। এমন নেতাই এখন আমাদের প্রয়োজন।”

*সুজার রাজনৈতিক পথচলা*
মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা দীর্ঘদিন ধরে ময়মনসিংহের রাজনীতিতে পরিচিত মুখ। ছাত্রদল থেকে উঠে আসা এই নেতা যুবদলের বিভিন্ন কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের দুঃসময়ে তৃণমূলকে সংগঠিত রাখা এবং নতুন নেতৃত্ব তৈরিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

কেন্দ্র থেকে শিগগিরই ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এ প্রেক্ষাপটে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর একটাই দাবি — অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক যোগ্যতার বিচারে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজাকে সভাপতির দায়িত্ব দিয়ে সংগঠনকে আরও বেগবান করা হোক।

তারা মনে করেন, এমন নেতৃত্বই দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দল যাকে দায়িত্ব দেবে আমরা সবাই মিলে তার নেতৃত্বে কাজ করব। আমার একমাত্র লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর