1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় মোতাহার হোসেন তালুকদারকে ফুলপুর বিএনপির ফুলেল শুভেচ্ছা*

মোঃ কামরুল ইসলাম খান বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

*ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় মোতাহার হোসেন তালুকদারকে ফুলপুর বিএনপির ফুলেল শুভেচ্ছা*

মোঃ কামরুল ইসলাম খান বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রতি সরকার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে মোতাহার হোসেন তালুকদারকে এর প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। নতুন এই দায়িত্ব পাওয়ার খবরে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

এ উপলক্ষে ফুলপুরে নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বক্তারা বলেন, মোতাহার হোসেন তালুকদারের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ নেতার নেতৃত্বে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ময়মনসিংহ বিভাগের পরিকল্পিত নগরায়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার হাত ধরেই ফুলপুরসহ সমগ্র ময়মনসিংহ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা জানানোর সময় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্বে সফলতা কামনা করে নেতৃবৃন্দ তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর