1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন প্রশাসক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ময়মনসিংহ জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন প্রশাসক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পরিষদের নিয়মিত মাসিক সভা সম্প্রতি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের মাননীয় প্রশাসক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।

সভার শুরুতে বিগত মাসের সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প, বাজেট বাস্তবায়ন, রাজস্ব আদায় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, ময়মনসিংহের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে জেলা পরিষদকে আরও গতিশীল ভূমিকা রাখতে হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সদস্য ও কর্মকর্তাদের জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলা পরিষদের কর্মকর্তা, সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর