1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ পিবিআই অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ময়মনসিংহ পিবিআই অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ ২৬আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালা আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ। কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও ফোর্স সদস্যগণ এবং কার্যালয়ের আশপাশের দোকানদার/স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক নিরাপদে অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশলসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ ও ফোর্সদের দক্ষতা বৃদ্ধি করা হয়। কর্মশালার মাধ্যমে অফিসার ও ফোর্সদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর