1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ, মেয়েরা এগিয়ে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৫৪ শতাংশ, মেয়েরা এগিয়ে

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৪ শতাংশ। এতে মোট পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ জন এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। ফলে এবারও পাশের হারে এগিয়ে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর২০২৫) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বোর্ড মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী—ছেলে ১ হাজার ১১৭ জন এবং মেয়ে ১ হাজার ৫৬৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান শাখায় পাশের হার সর্বোচ্চ ৭৬ দশমিক ৯০ শতাংশ। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফলাফল তুলনামূলকভাবে দুর্বল। মানবিকে পাশের হার ৪৫ দশমিক ৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ৪১ দশমিক ১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোর্ডের অধীনে এবার মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জের চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরির আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোণার ৪টি এবং শেরপুর জেলার ২টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ বলেন, “ফলাফল আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

এ সময় বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর