1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুর সোয়া ১টার দিকে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌমা খুলনার খালিশপুর এলাকার তায়েদুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির কন্যা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে ৪-৫ পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সুইসাইড নোটে সৌমা তার মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের নানা কষ্টের কথা উল্লেখ করেছেন। সহপাঠীদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পড়াশোনা ও ব্যক্তিগত নানা কারণে মানসিক চাপে ভুগছিলেন।

এ ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সৌমার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর খবর পেয়ে খুলনা থেকে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন তার বাবা-মা। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর