1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক১২ঘণ্টার মধ্য হত্যা মামলা অভিযুক্ত নামীয় গ্রেফতার ০৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক১২ঘণ্টার মধ্য হত্যা মামলা অভিযুক্ত নামীয় গ্রেফতার ০৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

১২ ঘন্টার মধ্যে ময়মনসিংহ নান্দাইল থানার ছুরিকাঘাতে আকতার হোসেন(৪৫)হত্যা মামলার এজাহার নামীয় ০৪ অভিযুক্ত সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার।

এজাহার সূত্রে জানা যায়, বাদী সালমান শাহ্ (২২), পিতা-মৃতঃ আকতার হোসেন, সাং-ভাটি সাভার, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এর পিতা ও চাচাগণের সাথে ধৃত অভিযুক্তসহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগণের জায়গা-জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ০৯:১৫ ঘটিকায় ধৃত অভিযুক্তগন সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগন বাদীর বসতভিটায় অতর্কিতভাবে পিতা ও চাচাদেরকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। বাদীর পিতাকে বল্লম দিয়ে খুন করার উদ্দেশ্যে বুকের বাম পাশে ঘাই মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজনের সহযোগীতায় বাদীর পিতাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ দুপুর ১৪:৪০ ঘটিকায় বাদীর পিতা আকতার হোসেন (৪৫)মৃত্যূ বরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে বাদী নান্দাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনা সংক্রান্তে ময়মনসিংহ র‌্যাব-১৪ ছায়া তদন্ত সহ আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে ময়মনসিংহ সদর কোম্পানী, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস থেকে অভিযু্ক্ত ১। মোঃ উজ্জল মিয়া (৪০), ২। মোঃ সজিব মিয়া (২৫), ৩। মোঃ আঃ হেলীম (৬০) এবং ৪। হামিদা খাতুন (৫৫), জেলা- ময়মনসিংহ’দের গ্রেফতার করতে সক্ষম হয়।

নান্দাইল থানায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর