1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক রেল যাএীর চুরি হওয়া স্বর্ণালংকার সহ মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার ০২ অন্য অভিযানে মাদক উদ্ধার

কবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক রেল যাএীর চুরি হওয়া স্বর্ণালংকার সহ মালামাল উদ্ধার ও চোর গ্রেফতার ০২ অন্য অভিযানে মাদক উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ রেল স্টেশন থেকে যাএীর চুরি হওয়া স্বর্ণালংকার সহ ব্যাগ ও ২জন চুরকে ৩০ঘন্টার মধ্য গ্রেপ্তার ও অপর আরেক অভিযানে অবৈধ ৯৬০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাব উদ্ধার করতে সক্ষম হয়।

বাদী মোঃ আতিকুর রহমান(৪৭), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা এর দেয়া তথ্যমতে জানা যায় যে, গত ২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি: তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন হতে নেত্রকোনাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনার উদ্দেশ্যে অনুমান ১৩:৪৫ ঘটিকায় যাত্রা করেন। তার সাথে থাকা ব্যাগের ভিতরে জমির মূল দলিলপত্র ও ০৮ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি তার সিটের উপরে বাংকারে রেখে দেন। একই তারিখ ১৬:৩০ ঘটিকার সময় ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি করার সময় স্ত্রী সন্তানদের সিটে রেখে তিনি জিআরপি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি কৌশলে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে গেছে। উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা’য় মামলা নং-০১, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড দায়ের করেন। উক্ত চুরির ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয। বিষয়টিকে গুরুত্বারোপ করে র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে সদর কোম্পানী, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সময় আনুমানিক রাত ২৩:০০ ঘটিকায় ময়মনসিংহ সদর থানার ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চোর ১। মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা এবং ২। রনি বনিক(৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিং’দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগসহ জমির মূল দলিলপত্র, পরিবারের ব্যবহৃত প্রায় ০৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭,০০০/-টাকা র‌্যাব-১৪, ময়মনসিংহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়াও পৃথক একটি অভিযানে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ১০:১০ ঘটিকায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৬০(নয়শত ষাট) পিস অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর