1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ প্রধান অভিযুক্ত গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত
  • ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অপহরণ মামলার ভিকটিম উদ্ধার সহ প্রধান অভিযুক্ত গ্রেফতার।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রুজুকৃত অপহরণ মামলার প্রধান অভিযুক্ত সজীব হুসেন( ২১)কে বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন গোসাইবাড়ি এলাকা থেকে ময়মনসিংহ সি পি এস সি র‍্যাব ১৪ কর্তৃক গ্রেফতার হয়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১৭) কে স্কুলে যাওয়া আসার সময় ধৃত অভিযুক্ত সজিব(২১) প্রেমের প্রস্তাব সহ উত্যক্ত করতো। গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় স্কুল হতে প্রশংসাপত্র আনার জন্য বাড়ি হতে কিছু দুরে গেলে ধৃত অভিযুক্ত সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তগন
একটি অজ্ঞাত হায়েস গাড়ি যোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ধৃত অভিযুক্ত এর হেফাজতে আছে বিষয়টি ভিকটিমের পিতাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অপহরণ মামলা নং-০৯, তারিখ-০৮ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে ময়মনসিংহ, সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত অভিযুক্ত ও ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি, র‌্যাব-১২ এর সহযোগীতায় ১১ সেপ্টেম্বর ২০২৫খ্রিঃ ০২:০৫ ঘটিকায় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন গোসাইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ত্রিশাল থানার অপহরণ মামলার প্রধান অভিযুক্ত সজিব হোসেন(২১), জেলা-পাবনা কে গ্রেফতার করতঃ ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়।

ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান ও ধৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর