1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় বঞ্চিত ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা যাত্রীবাহী ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করা হয়।

বিক্ষোভকারীরা হিরণের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান। প্রায় এক ঘণ্টা রেলপথে অবস্থান নেওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে যাত্রীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরলে তারা অবরোধ তুলে নেয়। সকাল সাড়ে ১০টার দিকে হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির কিছু কর্মী গৌরীপুর রেলওয়ে স্টেশনে রেললাইনে বসে পড়েন। প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় হিরণের নাম না থাকায় তার অনুসারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জেরে তারা এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর