
মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের স্মরণে আত্মপ্রকাশ করতে যাচ্ছে “রিয়াজ ফাউন্ডেশন
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
সমাজসেবা ও জনকল্যাণে নিজেকে উৎসর্গ করা মানুষের স্মৃতিকে ধরে রাখতে ময়মনসিংহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠন *”রিয়াজ ফাউন্ডেশন”*।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য, ঢাকুয়া ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ, ময়মনসিংহ এর সাবেক চেয়ারম্যান *মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার* এর স্মরণে এই ফাউন্ডেশন গঠন করা হচ্ছে।
সংগঠনের উদ্যোক্তারা জানান, মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন একজন জনবান্ধব নেতা। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ ও মানবসেবার চেতনাকে বাঁচিয়ে রাখতেই সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার লক্ষ্যে “রিয়াজ ফাউন্ডেশন” নামে এই সামাজিক প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
*ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য*
সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র অসহায় মানুষের সহায়তা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।
*নেতৃত্বে যারা*
ফাউন্ডেশনের *চিফ অ্যাডভাইজার* হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান *জনাব মোঃ মোতাহার হোসেন তালুকদার*।
আর আহবায়ক হিসেবে থাকবেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক*আনামুল হক দুর্জয়*।
উদ্যোক্তারা আশা করছেন, মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের আদর্শকে সামনে রেখে “রিয়াজ ফাউন্ডেশন” ময়মনসিংহের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।