1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায়

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মসিকের অভিযানে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযান জরিমানা ও অর্থদণ্ড আদায়

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন(মসিক) লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাসপাতালও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ।
আজ ২১ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে মেরিন স্পেশালাইজড হাসপাতাল এবং আস সিফা ডায়াগনোস্টিক নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
অভিযানকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন সময়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর