
মাওলানা ডাঃ আজহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে
আজ (২৭ জুন শনিবার ) ময়মনসিংহ সিরাম প্রাইভেট হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক হাফি.
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ (এমপি)।
(গত ২১ জুন রবিবার) ১১ দলীয় জোটের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক কার্যক্রম সফর গৌরীপুর উপজেলায় প্রোগ্রাম শেষ করে আসার পথে হঠাৎ মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে যায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ সিরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দু’র্ঘ*ট”নায় তাঁর উভয় হাত ভেঙে গেছে। গত মঙ্গলবার বাম হাত অপারেশন করা হয়, আজকে ডান হাত অপারেশন করা হবে। তাঁকে দেখতে হাসপাতালে আসেন সম্মানিত আমীরে মজলিস মাওলানা মামুনুল হক হাফি, তিনি তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, তাঁর কষ্ট সহজ করে দিন এবং তাঁকে নেক হায়াত দান করুন। সবাই তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।