1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

মোঃ সোহাগ মিয়া উত্তরা

শুক্রবার(২৪ জুলাই-২৬ ইং) ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ফুলপুর উপজেলা মুফতি আজিমউদ্দিন শাহ জামালী, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, এবং ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক, সামাজিক সংগঠন, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

তিনি মাদকের বিরুদ্ধে বক্তব্যে বলেন,আপনার আমার, কারও বাবা-মায়ের যদি একটা সন্তান মারা যায়, কষ্ট হবে। সে কাঁদবে, মনে অনেক কষ্ট লাগবে, মারা যাওয়ার পরে আস্তে আস্তে সে ভুলে যাবে। তার ক্ষতটা শুকিয়ে যাবে। কিন্তু একটা সন্তান যদি মারা না গিয়া মদ এবং জুয়ায় আসক্ত হয়ে যায়, সে নিজে মরবে না, পুরা ফ্যামিলিকে মেরে ফেলবে। সে নিজে মরবে না, পুরা দেশকে ধ্বংস করে যাবে।

​এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্ত হতে হবে। সরকার নতুন করে এই মাদকের বিরুদ্ধে নতুন আইন পাস করছে। আশা করি ইনশাআল্লাহ্‌ এটা প্রয়োগ হলে আস্তে আস্তে কমে আসবে।

কিন্তু আমি যে হাদীসটা আপনাদের কাছে পড়েছি, এই হাদীসে আল্লাহর রাসূল বলেছেন:​”কুল্লুকুম রা’ইন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রা’ইয়্যাতিহী”​আমরা এখানে যারা আছি, আমাদের সকলেই আমরা রাখাল। রাখাল মানেই রাহবার। এবং এই রাহবারই সম্পর্কে, এই রাখালগিরি সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন। ​সে রাখালগিরি কি? প্রত্যেকে সন্তান। আপনাকে-আমাকে আল্লাহ তা’আলা যে সন্তান দিয়েছেন, এটা আপনার-আমার কাছে আমানত। এই সন্তানকে নৈতিকতা শিক্ষা দেওয়া, দিকপথে পরিচালিত করা এবং ভালো বানানো, এটা আপনার-আমার আমানত।

​ঠিক এরকম যেমন সন্তানের দায়িত্ব আছে, আপনার আত্মীয়-স্বজনের দায়িত্ব আছে, পাড়া-প্রতিবেশীর দায়িত্ব আছে, এলাকার দায়িত্ব আছে, জনপ্রতিনিধির জনগণের তাদের উপরে দায়িত্ব আছে। যে যে অবস্থানে আছেন, সে অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করা অত্যন্ত আবশ্যক এবং কর্তব্য।

​আর আমরা এই জায়গাটায় আমাদের সমস্যা। আমরা যদি দেখি অমুকের ছেলে মদ-গাঁজা খায়, আমরা দূর থেকে হাততালি দেই যে ‘ধ্বংস হোক, ধ্বংস হোক’। আমরা যদি দেখি অমুকের ছেলে খারাপ পথে যাচ্ছে, আমরা তারও দূর থেকে কী করি? হাততালি দেই। এটা বলি না যে তাকে ডেকে এনে সতর্ক করি, সে তার সন্তানকে সতর্ক করুক, তার সন্তানকে সে মৃত্যুর কূপ থেকে ফিরে আনুক এই চেষ্টা-মেহনত আমরা করি না।

​এই সমাজটা এইজন্য সমাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি সকলকে বলব, বিশেষ করে সাংবাদিক ভাই, আপনাদের দায়িত্ব স্বচ্ছ সাংবাদিকতা করা, সুন্দর সংবাদ উপস্থাপন করা, সত্য এবং উদ্ঘাটন করবেন সংবাদ। শোনা কথা, কান না দিয়ে কোথায় কী হচ্ছে সংবাদগুলো সংগ্রহ করে সত্য সংবাদ সমাজের কাছে দিবেন, এটা সমাজ উপকৃত হবে। সে যে-ই হোক, যে কেউ হোক, যেকোনো দলের হোক সত্য সংবাদ এটার আমরা আশা করি আপনাদের কাছে।

​আপনারা সমাজের যদি সুন্দর একটা সমাজ উপহার চাই আমরা, আপনাদেরকে এখানে সহযোগিতা করতে হবে, মেহনত করতে হবে। তো তো আপনারাই সমাজের রাহবারি করে রাস্তা দেখাবেন। এজন্য আজকে সাংবাদিকদের এই আয়োজনে এসে আমি খুবই আনন্দিত।

আমাদের এগারো দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপিরও একাংশের নেতৃবৃন্দ আছেন এবং সাংবাদিক ভাইদের নেতৃবৃন্দ আছেন। ​আমরা আমাদের সকলের কাজ হলো আমি বারবার প্রশাসনকে বলছি, চাপ দিচ্ছি, কিন্তু প্রশাসন যে এই মদ এবং গাঁজা এবং এই মাদকের যে নিয়ম আইন-কানুনগুলো আছে, এই আইন-কানুন দিয়ে এই সমাজ থেকে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। সম্ভব যদি আমরা সকলেই সচেতন হই।

সভায় জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর