1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বিএনপি নেতা ও ক্লিন জোনের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন চৌধুরীর*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

*মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা বিএনপি নেতা ও ক্লিন জোনের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন চৌধুরীর*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি ঢাকা

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন বিএনপি নেতা ও সামাজিক সংগঠন ‘ক্লিন জোন’-এর চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন চৌধুরী।

বুধবার রাজধানীর একটি আলোচনা সভায় তিনি বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। এলাকায় মাদক ব্যবসা, সেবন বা মাদকসেবীদের প্রশ্রয়দাতা যেই হোক, তার বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্লিন জোনের প্রতিটি ইউনিটকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

মোঃ মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। স্কুল-কলেজে সচেতনতা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে ‘ক্লিন জোন’ কাজ করে যাবে।

তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই এলাকাকে মাদকমুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, তবে তথ্য দিয়ে সহায়তা করলে নাম গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে মহিউদ্দিন চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর